# রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-21
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajsahee-biswbidzalze-kmplit-satdaun-ghoshna](https://dailyfulki.com/article/rajsahee-biswbidzalze-kmplit-satdaun-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2619.md](https://dailyfulki.com/news/2619.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

তিনি জানান, কমপ্লিট শাটডাউন চললেও আওতামুক্ত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।

জানা যায়, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

মোক্তার হোসেন বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ, দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। এটি আমাদের না দেওয়ায় আমরা কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছি।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
