# জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-20
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabite-prthm-brsher-klas-suru-robbar](https://dailyfulki.com/article/jabite-prthm-brsher-klas-suru-robbar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2588.md](https://dailyfulki.com/news/2588.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) শুরু হবে। ইতিমধ্যে তাঁদের ক্লাস, রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বণ্টন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

শিক্ষার্থীদের তাঁদের নামের পাশে বর্ণনা মোতাবেক ক্লাস, রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বণ্টন করা হয়েছে।

শিক্ষার্থীদের স্ব-স্ব হল প্রভোস্ট পর্যায়ক্রমে হলে সিট বরাদ্দের ব্যবস্থা করবেন। পোষ্য কোটায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দেওয়া হবে না। তাঁদের শুধু হলের সঙ্গে সংযুক্ত করা হলো। তাঁরা কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভর্তি নিশ্চিতকরণের সময় দাখিলকৃত কোনো শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র বা সনদপত্র অথবা অন্য যেকোনো দলিল বা কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ তালিকায় কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে পরবর্তী পর্যায়ে তা কর্তৃপক্ষ সংশোধন করতে পারবে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
