# দুর্গাপূজার টানা ছুটিতে বিশেষ ট্রেন চালু করবে রেলওয়ে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/durgapuujar-tana-chutite-bisesh-tren-calu-krbe-relwe](https://dailyfulki.com/article/durgapuujar-tana-chutite-bisesh-tren-calu-krbe-relwe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2586.md](https://dailyfulki.com/news/2586.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটিতে যাত্রীর চাপ সামাল দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ‘ঢাকা স্পেশাল’ চলবে।
কােআসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটিতে যাত্রীর চাপ সামাল দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ‘ঢাকা স্পেশাল’ চলবে।

চট্টগ্রাম থেকে বেলা পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। ৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে সকাল সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে।

দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো

চট্টগ্রাম থেকে বেলা পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। ৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে সকাল সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে।

দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
