# নিশাঙ্কাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাসকিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-20
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nisankake-firiye-oopening-juti-vanglen-taskin](https://dailyfulki.com/article/nisankake-firiye-oopening-juti-vanglen-taskin)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2580.md](https://dailyfulki.com/news/2580.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ফুলকি ডেস্ক :** টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে ৮ রান খরচ করেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারে প্রথম তিন বলে তিন রান খরচ করা শরীফুল পরের তিন বলে বাউন্ডরি হজম করেন।

তৃতীয় ওভারে ১৫ রান আদায় করে নেয় শ্রীলংকা। চতুর্থ ওভারে ৮ রান খরচ করেন নাসুম। পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলংকার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। জয়ের লক্ষ্যে আজ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়েছে বাংলাদেশ।

শ্রীলংকার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে। তিনি আমিরাত থেকে দেশে ফিরে বাবার শেষ যাত্রায় অংশ নেন। আজ সকালে আমিরাতে ফিরে রাতেই মাঠে নেমে পড়েছেন দুনিত ভেল্লালাগে।

**বাংলাদেশ : **লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

**শ্রীলংকা : **পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
