# মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mohammdpurer-shkaree-pulis-kmisnarsh-3-krmkrta-prtzahar](https://dailyfulki.com/article/mohammdpurer-shkaree-pulis-kmisnarsh-3-krmkrta-prtzahar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2547.md](https://dailyfulki.com/news/2547.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

এসি মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
