# বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-19
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bisies-preekshar-prsn-fannser-ovizoge-zubk-atk](https://dailyfulki.com/article/bisies-preekshar-prsn-fannser-ovizoge-zubk-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2530.md](https://dailyfulki.com/news/2530.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবক পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী।

তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন তিনি।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই (বৃহস্পতিবার) আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়াতদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়। পরে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
