# ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪৮

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dengoute-akrant-hze-haspatale-vrti-aroo-248](https://dailyfulki.com/article/dengoute-akrant-hze-haspatale-vrti-aroo-248)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2524.md](https://dailyfulki.com/news/2524.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৪৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।

এ রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ হাজার ৭০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
