# ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-18
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/disembrei-hte-pare-26-er-bimela](https://dailyfulki.com/article/disembrei-hte-pare-26-er-bimela)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2507.md](https://dailyfulki.com/news/2507.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই আয়োজন হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিষয়টি জানান।

তিনি বলেন, যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেহেতু বইমেলা কখন হবে এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বাংলা একাডেমির এই কর্মকর্তা আরও বলেন, আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে বাংলা একাডেমিতে একটি মিটিং আছে। এই মিটিংয়ের পরই মূল বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। মিটিংয়ের পরেই সবাইকে জানিয়েও দেওয়া হতে পারে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
