# সাভারে অনলাইনে সম্পর্ক করে প্রতারণা, নারী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-onlaine-smprk-kre-prtarna-naree-greptar](https://dailyfulki.com/article/savare-onlaine-smprk-kre-prtarna-naree-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2473.md](https://dailyfulki.com/news/2473.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যারদিকে সাভার নিউমার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সালমা আক্তার ইতি (২৫)। তিনি সাভার পৌর এলাকার অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।

গ্রেপ্তারকৃত প্রতারণাকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানাতে পারে উক্ত প্রতারণাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে (অনলাইন) বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক তৈরি করে টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র হাতিয়ে নেয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত প্রতারণাকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
