# অতিরিক্ত সচিবসহ তিনজন ওএসডি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/otirikt-scibsh-tinjn-ooesdi](https://dailyfulki.com/article/otirikt-scibsh-tinjn-ooesdi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/247.md](https://dailyfulki.com/news/247.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন অতিরিক্ত সচিব (ড্রাফটিং), একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ জুলাই এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

তারা হলেন— অতিরিক্ত সচিব (ড্রাফটিং) কাজী আরিফুজ্জামান, যুগ্ম সচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম ও উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আরিফুল কায়সার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
