# ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল-তাহের-আখতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/d-iunuuser-sngoe-jatisngghe-zacchen-fkhrul-taher-akhtar](https://dailyfulki.com/article/d-iunuuser-sngoe-jatisngghe-zacchen-fkhrul-taher-akhtar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2467.md](https://dailyfulki.com/news/2467.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ  রিপোর্টার :  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার রাজনীতিবিদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন।  

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে চারজন রাজনীতিবিদ জাতিসংঘে যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
