# হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/haikort-parmisn-likhit-preekshar-tarikh-pribrtn](https://dailyfulki.com/article/haikort-parmisn-likhit-preekshar-tarikh-pribrtn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2458.md](https://dailyfulki.com/news/2458.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টারে : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য লিখিত পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ফলে পূর্বনির্ধারিত ২৫ অক্টোবরের পরিবর্তে লিখিত পরীক্ষাটি আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা স্মারক নং: বিবিসি/এনরোল/২০২৫/১৯৯৭, তারিখ: ১৯-০৮-২০২৫ ইং মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, বার কাউন্সিলের আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ইতিপূর্বে ধার্যকৃত ২৫-১০-২০২৫ইং তারিখের পরিবর্তে আগামী ২৪-১০-২০২৫ইং তারিখ, রোজ শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা ঘটিকা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।

উক্ত লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার-কেন্দ্রের তালিকা প্রভৃতি বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
