# আমীর খসরু, এখন আন্দোলন ডাকার মানে হলো আলোচনার টেবিলকে অসম্মান করা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ameer-khsru-ekhn-andoln-dakar-mane-hlo-alocnar-tebilke-osmman-kra](https://dailyfulki.com/article/ameer-khsru-ekhn-andoln-dakar-mane-hlo-alocnar-tebilke-osmman-kra)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2456.md](https://dailyfulki.com/news/2456.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আলোচনা চলমান থাকা সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, এখনও আলোচনা চলছে। এর মধ্যে বেশিরভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। এ অবস্থায় আন্দোলনের ডাকের বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে।

তিনি বলেন, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। যেটা নিয়ে ঐকমত্য হয়নি এখনো। তবে আলেচনা চলমান রয়েছে, সেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা। তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। বিতাড়িত শক্তিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্নও থেকে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।

আমীর খসরু বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
