# কারা কবে থেকে পাবেন দুর্গাপূজার ছুটি ?

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kara-kbe-theke-paben-durgapuujar-chuti](https://dailyfulki.com/article/kara-kbe-theke-paben-durgapuujar-chuti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2436.md](https://dailyfulki.com/news/2436.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লম্বা ছুটি পাচ্ছে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ। পূজার শুরুতে সাপ্তাহিক ছুটিসহ টানা ১২ দিন ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই সময়সূচি মেনে চলতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
