# সাভার পৌরসভার কর্মকর্তাদের ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-poursvar-krmkrtader-2-dinbzapee-krmsalar-udwodhn](https://dailyfulki.com/article/savar-poursvar-krmkrtader-2-dinbzapee-krmsalar-udwodhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2430.md](https://dailyfulki.com/news/2430.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রিভেনটিভ  সাভিসেস প্রজেক্ট এবং সাভার পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) পৌর মিলনায়তনে পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তাদের নিয়ে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ এর যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুললাহ খান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ এর উপসচিব এবং উপপ্রকল্প পরিচালক জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবুবকর সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম এবং প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট এ জে মিনহাজ উদদীন আহমদ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
