# ধামরাই পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamrai-puliser-bisesh-ovizane-naree-madk-bzbsayee-atk](https://dailyfulki.com/article/dhamrai-puliser-bisesh-ovizane-naree-madk-bzbsayee-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2426.md](https://dailyfulki.com/news/2426.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাইা প্রতিনিধি : ধামরাইয়ে ৬০ পিস ইয়াবাসহ রুপালী বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাটুরিয়া-কালামপুর সড়কের বড়নারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুপালি বেগম ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড়নারায়নপুর ফাঁসি মার্কেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এবিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
