# সাভারে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-chintaikaree-ckrer-sdsz-greptar](https://dailyfulki.com/article/savare-chintaikaree-ckrer-sdsz-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2425.md](https://dailyfulki.com/news/2425.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে সাভারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম (৩০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা এলাকার রাজনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার বগাবাড়ি এলাকার মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, উক্ত ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
