# ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ‘ছিনতাই’: পুলিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-16
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kktel-fatiye-awamee-leeger-michil-theke-atkder-chintai-pulis](https://dailyfulki.com/article/kktel-fatiye-awamee-leeger-michil-theke-atkder-chintai-pulis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2403.md](https://dailyfulki.com/news/2403.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ‘ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে, পুলিশ সেখান থেকে ৫-৬ জনকে ধরে ফেলে।

এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে ৩০টি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ‘ছাড়িয়ে নিয়ে যায়’।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলছেন, আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি।

তিনি বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ৫/৬ জনকে আটক করা হয়, এর সঙ্গে সঙ্গে ২৫-৩০টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের (আটকদের) নিয়ে যায়।

সে সময় ওই ‘ব্যাকআপ টিম’ থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
