# সাভারে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-canndabajike-kendr-kre-sngghrsh-aht-5](https://dailyfulki.com/article/savare-canndabajike-kendr-kre-sngghrsh-aht-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2383.md](https://dailyfulki.com/news/2383.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার উলাইলে ডিপজল পাইকারি বাজার এলাকায় ভাসমান দোকানে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মার্কেট কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন এ অভিযোগ করেন। এর আগে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ডিপজল পাইকারি বাজারের সামনে ভাসমান দোকানে দুই যুবক চাঁদা নেয়ার জন্য গেলে দোকানদারা চাঁদা দিতে অস্বীকার করেন। এ সময় ওই দুই যুবক সেখানে হট্টগোল শুরু করে এবং এক ব্যবসায়ীকে রিকশায় উঠিয়ে নিয়ে যাওযার চেষ্টা করে। এ সময় অন্য দোকানিরা একজোট হয়ে তাদের ধরে উত্তম মাধ্যম দেয়। এসময় চাঁদাবাজরাও মার্কেটের মালিক পক্ষের কর্মকর্তা আজহার উদ্দিন চিশতীসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর দুই চাঁদাবাজকে পলাশ ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। 

ডিপজল মার্কেটের এক কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের কারণে তারা অসহায় হয়ে পড়েছেন, যখন তখন চাঁদাবাজরা আসে চাঁদা নিতে। বিষয়টি তারা আইন শৃংখলাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ডিপজল পাইকারি বাজার কমিটি সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন আরো জানান, আহতদের মধ্যে গুরুতর আজহার উদ্দিন চিশতীকে এনাম মেডিকেলে ভর্তি করালে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
