# জুলাই সনদ নিয়ে মতামত চূড়ান্ত বিএনপির, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-15
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-snd-niye-mtamt-cuurant-bienpir-sthayee-kmitir-boithke-siddhant](https://dailyfulki.com/article/julai-snd-niye-mtamt-cuurant-bienpir-sthayee-kmitir-boithke-siddhant)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2381.md](https://dailyfulki.com/news/2381.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদে চূড়ান্ত মতামত দেবে বিএনপি। ইতোমধ্যে প্রায় ৪০ পৃষ্ঠার এ মতামত তৈরি করেছে দলটি, যা আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হবে।

দলীয় সূত্র জানায়, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সংসদের ওপরই নির্ভরশীল বিএনপি। পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি।

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংসদের ওপরই নির্ভর করছে বিএনপি। এই মতামত রেখেই কমিশনে চূড়ান্ত মতামত জমা দেবে দলটি।

সোমবার রাতে সাড়ে ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে। মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। কোনও সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে।’

সূত্র জানায়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত ভাষ্য’ শীর্ষক মতামতে বিএনপি শেষ মুহূর্তে ভাষাগত পরিবর্তন, শব্দগত পরিবর্তনের কাজ করছে।

আগামী দুই-দিনের মধ্যে চূড়ান্ত মতামত জমা দিতে পারে দলটি, জানিয়েছে একটি সূত্র।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির স্হায়ী কমিটি বৈঠকটি হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
