# ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-15
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/5-dfa-dabite-jamayater-bikshov-krmsuuci-ghoshna](https://dailyfulki.com/article/5-dfa-dabite-jamayater-bikshov-krmsuuci-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2345.md](https://dailyfulki.com/news/2345.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে। সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলনে নামবে।

উল্লেখ্য, জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গত কয়েকমাস ধরে দাবি জানিয়ে আসছে। তবে বিএনপি এই দাবির বিপক্ষে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
