# বিকালে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bikale-oikmtz-kmisner-boithke-thakben-prdhan-updeshta](https://dailyfulki.com/article/bikale-oikmtz-kmisner-boithke-thakben-prdhan-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2317.md](https://dailyfulki.com/news/2317.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বিকাল ৩টার দিকে সার্ভিস একাডেমিতে পৌঁছবেন। বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। কমিশনের সভাপতি হিসেবে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।

প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ চলবে। সংলাপ শেষে বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
