# আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা,  সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asulizaz-las-podano-mamla-sabek-empi-saifulsh-16-asamir-biruddhe-sakshzgrhn-sombar](https://dailyfulki.com/article/asulizaz-las-podano-mamla-sabek-empi-saifulsh-16-asamir-biruddhe-sakshzgrhn-sombar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2306.md](https://dailyfulki.com/news/2306.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি :  : জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামীর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হবে সোমবার (১৫ সেপ্টেম্বর)। আজ সূচনা বক্তব্যের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। সেটি পিছিয়ে গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।

এর আগে, ২১ আগস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়।

ওই দিন বিচারকার্যের শুরুতেই আসামিদের অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে উপস্থিত আট আসামিকে আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়।

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
