# জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksur-vipi-jitu-jies-majharul](https://dailyfulki.com/article/jaksur-vipi-jitu-jies-majharul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2265.md](https://dailyfulki.com/news/2265.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর শনিবার বিকালে এ ফল ঘোষণা করা হয়।

এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া এজিএস পদে শিবির প্যানেল থেকে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছেন।

আরও নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল),  সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক পদে মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক পদে (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক পদে (পুরুষ) মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে (নারী) নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে (পুরুষ) মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনী মোবারক (শিবির প্যানেল) এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে মো. তানভীর রহমান (শিবির প্যানেল)।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল), মো. আবু তালহা (শিবির প্যানেল), মো. মহসিন (শিবির প্যানেল), নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল), ফাবলিহা জাহান (শিবির প্যানেল) এবং নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
