# জাকসু নির্বাচনে শিবির প্যানেলের বাইরে বিজয়ী হলেন যারা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacne-sibir-pzaneler-baire-bijyee-hlen-zara](https://dailyfulki.com/article/jaksu-nirwacne-sibir-pzaneler-baire-bijyee-hlen-zara)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2263.md](https://dailyfulki.com/news/2263.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে জিএস ও দুই এজিএসসহ মোট ২১টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

আর ভিপিসহ মোট চারটি পদে বিজয়ী হয়েছে স্বতন্ত্র ও অন্য প্যানেলের প্রার্থীরা। তাদের মধ্যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র), সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস) এবং ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।

আর শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে বিজয়ীরা হলেন জিএস মো. মাজহারুল ইসলাম, এজিএস (ছাত্র) ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক মো রুহুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) মো. তৌহিদ হাসান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান।

এছাড়া, কার্যকরী সদস্যরা হলেন মো. তরিকুল ইসলাম, মো. আবু তালহা, মো. মহসিন, নাবিলা বিনতে হারুণ, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান ইমা। এ পদে নির্বাচিত সবাই সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ছিলেন।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
