# ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা কবে দায়িত্ব নেবেন, জানা গেল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daksur-nirwacit-prtinidhira-kbe-dayitw-neben-jana-gel](https://dailyfulki.com/article/daksur-nirwacit-prtinidhira-kbe-dayitw-neben-jana-gel)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2246.md](https://dailyfulki.com/news/2246.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিানাধ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিজয়ীরা রোববার অথবা সোমবার (১৪/১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

সাইফুদ্দীন আহমদ বলেন, ‘রোববার অথবা সোমবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতোমধ্যে নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।’

শপথের বিষয়ে প্রক্টর বলেন, ‘শপথের ব্যাপারটি আইনে ওইভাবে বলা নেই, তবে রেওয়াজ আছে। এ রেওয়াজগুলো দেখে উপাচার্য এবং ডাকসুর প্রতিনিধিরা তখন সিদ্ধান্ত নেবেন। তবে রেওয়াজটা কী, তা আরেকটু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন তারা।’

এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থি প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।

জানা গেছে, প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য তাদের আমন্ত্রণ জানাবেন। রোববার বা সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এ সভার মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়ে যাবে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
