# সাগরে লঘুচাপের আভাস, ভারি বৃষ্টির শঙ্কা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sagre-lghucaper-avas-vari-brrishtir-snka](https://dailyfulki.com/article/sagre-lghucaper-avas-vari-brrishtir-snka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2232.md](https://dailyfulki.com/news/2232.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উপকূলের দিকে এগিয়ে এলে, ভারতের অন্ধপ্রদেশ ও উড়িষ্যায়ও বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।

লঘুচাপের প্রভাবে, ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারি বৃষ্টির হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
