# জাবি হলের ভোট গণনা শেষ, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে : পোলিং কর্মকর্তা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-12
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabi-hler-vot-gnna-sesh-kendreey-sngsder-vot-gnna-clche-poling-krmkrta](https://dailyfulki.com/article/jabi-hler-vot-gnna-sesh-kendreey-sngsder-vot-gnna-clche-poling-krmkrta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2210.md](https://dailyfulki.com/news/2210.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হল সংসদের ভোটের গণনার কাজ শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নির্বাচনের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘২০টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনাও শেষ হয়েছে।’

‘এখন হলের পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনাও শুরু হয়ে যাবে’-যোগ করেন তিনি।

১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

পরে সেসব ব্যালট বাক্স হল থেকে সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
