# জাকসুর বাকি ভোট হাতেই গণনা হবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-12
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksur-baki-vot-hatei-gnna-hbe](https://dailyfulki.com/article/jaksur-baki-vot-hatei-gnna-hbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2209.md](https://dailyfulki.com/news/2209.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের বাকি ভোট হাতেই গণনা করা হবে। নির্বাচন কমিশনের বরাতে জাকসু সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে জাকসুর ভোট গণনা এখন থেকে শুরু হবে।

এর আগে হাতে ২০ হলের ভোট গণনা শেষে গণনার পদ্ধতি কী হবে, তা নিয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। আজ বিকেলে নির্বাচন কমিশনের সদস্য ও কতিপয় প্রার্থীর দাবির পরিপ্রেক্ষিতে এ বৈঠক বসে। বৈঠক শেষে বাকি ভোট হাতেই গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
