# সিরাজগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sirajgnje-ndeete-dube-pran-gel-madrasa-chatreer](https://dailyfulki.com/article/sirajgnje-ndeete-dube-pran-gel-madrasa-chatreer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/220.md](https://dailyfulki.com/news/220.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিরাজগঞ্জ সদর উপজেলায় হুরাসাগর নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মারুফা খাতুন (১১) নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নদী থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

মৃত শিক্ষার্থী মারুফা খাতুন উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের আব্দুল মোমিনের মেয়ে এবং পোড়াবাড়ি উম্মে আয়মান রাজিয়া মহিলা মাদরাসার হেফজ শাখার শিক্ষার্থী ছিল।

পানিতে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মন্ডল।

তিনি বলেন, ‘বিকেলে ছয়জন মাদরাসার ছাত্রী পোড়াবাড়ি এলাকায় হুড়াসাগর নদীতে গোসল করতে নেমেছিল। সঙ্গে থাকা পাঁচজন তীরে উঠলেও মারুফা নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
