# রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-jhtika-michiler-prstutikale-awamee-leeger-12-netakrmee-greptar](https://dailyfulki.com/article/rajdhaneete-jhtika-michiler-prstutikale-awamee-leeger-12-netakrmee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2189.md](https://dailyfulki.com/news/2189.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মো. আল আমিন (৩২), মো. সোহাগ মাঝি (৩৮), মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আবদুল আলীম (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
