# শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sikshk-krmcareeder-jnz-mausir-jruri-nirdesna](https://dailyfulki.com/article/sikshk-krmcareeder-jnz-mausir-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/217.md](https://dailyfulki.com/news/217.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি-সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এ চিঠি প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক (মাধ্যমিক) জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন নির্দেশনা দেওয়া হয়।

এ অবস্থায় ওই নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
