# ৫৪৭ শিক্ষকের এমপিও নিয়ে যে সিদ্ধান্ত মাউশির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/547-sikshker-empioo-niye-ze-siddhant-mausir](https://dailyfulki.com/article/547-sikshker-empioo-niye-ze-siddhant-mausir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2166.md](https://dailyfulki.com/news/2166.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৫৪৭ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে স্কুলের ৩৬৭ জন এবং কলেজের ১৮০ জন শিক্ষক রয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে নিয়ম করে এই সভা আয়োজন করে মাউশি।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওপ্রাপ্ত ৫৪৭ শিক্ষক ও কর্মচারীর মধ্যে স্কুলে বরিশাল অঞ্চলে ২৩ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ২, ঢাকা ৩৪, খুলনা ৪০, ময়মনসিংহ ৩২, রাজশাহী ৯৮, রংপুর ১৩১ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে কলেজে, বরিশাল অঞ্চলে ২৭ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ৪, ঢাকা ৪০, খুলনা ৯, ময়মনসিংহ ৯, রাজশাহী ৪১, রংপুর ৪৩ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

মাউশির এক কর্মকর্তা জানান, এটা রুটিন ওয়ার্ক। এর মাধ্যমে অনেকের দীর্ঘদিনের এমপিওপ্রাপ্তির বিষয়গুলোর অবসান হয়ে থাকে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
