# জাকসুর ভোট গণনা হবে হাতে : প্রধান নির্বাচন কমিশনার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksur-vot-gnna-hbe-hate-prdhan-nirwacn-kmisnar](https://dailyfulki.com/article/jaksur-vot-gnna-hbe-hate-prdhan-nirwacn-kmisnar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2153.md](https://dailyfulki.com/news/2153.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হাতে হবে।

বৃহস্পতিবার জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’

এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
