# হত্যা মামলার আসামি গোপালগঞ্জের যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/htza-mamlar-asami-gopalgnjer-zubleeg-neta-dhakay-greftar](https://dailyfulki.com/article/htza-mamlar-asami-gopalgnjer-zubleeg-neta-dhakay-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2144.md](https://dailyfulki.com/news/2144.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল বুধবার রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ৬ জুলাই খিলগাঁও থানায় একটি

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
