# গোয়ালন্দে পদ্মার এক ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/goyalnde-pdmar-ek-dhai-mach-1-lakh-4-hajar-takay-bikri](https://dailyfulki.com/article/goyalnde-pdmar-ek-dhai-mach-1-lakh-4-hajar-takay-bikri)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2143.md](https://dailyfulki.com/news/2143.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**রাজবাড়ী সংবাদদাতা :** রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ঢাই মাছ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলে জীবন হালদার দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে মাছটি নিয়ে এলে উন্মুক্ত নিলামে বিক্রি হয়। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে এক লাখ ৪ হাজার টাকায়।

জানা গেছে, জীবন হালদারের ছেলে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে আনু খাঁর আড়তে নিয়ে আসেন। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ জানান, ঢাই মাছটি আমি কিনেছি। বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। ঢাই মাছ খেতে খুবই সুস্বাদু, তাই এই মাছের ব্যাপক চাহিদা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার এ ধরনের বড় আকারের ঢাই মাছ খুবই বিরল। সাধারণত এত বড় ঢাই মাছ খুবই কম দেখা যায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
