# বাইরে বৃষ্টি কেন্দ্রে নেই বিদ্যুৎ, চার্জার লাইটে ভোট গ্রহণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/baire-brrishti-kendre-nei-bidzutt-carjar-laite-vot-grhn](https://dailyfulki.com/article/baire-brrishti-kendre-nei-bidzutt-carjar-laite-vot-grhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2131.md](https://dailyfulki.com/news/2131.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে। ৯টায় ভোটগ্রহণ শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি নামে। এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়।অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই।

শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ফজিলতুন্নেসা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন, ‘আমাদের হলে ভোট গ্রহণ হচ্ছে নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে। বিদ্যুৎ চলে যাওয়ায় সেখানে অনেক অন্ধকার ছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, আমরা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
