# ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসুতে জয়ীরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/71-oo-24-er-sheedder-prti-srddha-janalen-daksute-jyeera](https://dailyfulki.com/article/71-oo-24-er-sheedder-prti-srddha-janalen-daksute-jyeera)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2128.md](https://dailyfulki.com/news/2128.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিনিধি : রায়েরবাজারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে জয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। শ্রদ্ধা জানানো শেষে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান।

এ সময় তারা ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সেইসাথে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন, সবার ইশতেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।”

সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ বলেন, “আমরা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই।

তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
