# আশুলিয়ায় জুয়ার আসর থেকে ৫ জন গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-juyar-asr-theke-5-jn-greptar](https://dailyfulki.com/article/asuliyay-juyar-asr-theke-5-jn-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2095.md](https://dailyfulki.com/news/2095.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় ওই আসর থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তেগরিয়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সোহেল (৩৬), নেত্রকোনা জেলার সদর থানার ষাটকাহন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ রফিক (৩২), নাটোর জেলার বাগাতিপাড়া থানার শরানপুর আহসান আলী প্রামাণিকের ছেলে সুমন আলী (৩০), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দানববান্ধা এলাকার শাহাবুদ্দিনের ছেলে মতিন (৫০) ও আশুলিয়ার এনায়েতপুর এলাকার আলমগীরের ছেলে সোহেল রানা (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ির উঠানে জুয়ার আসর চলছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করা হয়। এ সময় ওই আসর থেকে নগদ ৩ হাজার ৩৯০ টাকাসহ তিন বান্ডিল খোলা তাস ও তিন বান্ডিল অব্যহৃত নতুন তাস উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
