# পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার, জব্দ করল এনবিআর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/puubalee-bzangke-sekh-hasinar-lkar-jbd-krl-enbiar](https://dailyfulki.com/article/puubalee-bzangke-sekh-hasinar-lkar-jbd-krl-enbiar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2072.md](https://dailyfulki.com/news/2072.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার :  পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

আহসান হাবীব বলেন, পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি টিম লকারটি জব্দ করেছে।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, লকারের নম্বর ১২৮। লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।

লকারের বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, ‘এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
