# ডাকসুতে ২৩ পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল শিক্ষার্থী জোটের জয়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-10
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daksute-23-pde-chatrsibir-smrthit-pzanel-siksharthee-joter-jy](https://dailyfulki.com/article/daksute-23-pde-chatrsibir-smrthit-pzanel-siksharthee-joter-jy)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2065.md](https://dailyfulki.com/news/2065.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যেসব সম্পাদক নির্বাচিত হয়েছেন:
ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (কায়েম), জিএস নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ, এজিএস মু. মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম-রিডিংরুম-ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক শাখাওয়াত জাকারিয়া।

এর বাইরে সম্পাদক পদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী, সমাজসেবা সম্পাদক পদে মো. যুবাইর বিন নেসারী (এবি যুবায়ের) জয়লাভ করেছেন।

অন্যদিকে ১৩টি সদস্য পদের মধ্যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, মোছা. আফসানা আক্তার, রায়হান উদ্দিন, তাজিনুর রহমান, ইমরান হোসাইন, মিফতাহুল হোসাইন মারুফ, মো. রাইসুল ইসলাম, শাহীনুর রহমান, আনাস ইবনে মুনির এবং মো. বেলাল হোসাঈন অপু বিজয়ী হয়েছেন। এ ছাড়া প্রতিরোধ পর্ষদ প্যানেলের হেমা চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী উম্মে উসওয়াতুন রাফিয়া নির্বাচিত হয়েছেন।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
