# জাকসু নির্বাচনে মোতায়েন করা হবে ১০০০ পুলিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacne-motayen-kra-hbe-1000-pulis](https://dailyfulki.com/article/jaksu-nirwacne-motayen-kra-hbe-1000-pulis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2045.md](https://dailyfulki.com/news/2045.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ পুলিশ মোতায়েন করা হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অবস্থিত জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

তবে ভোটকেন্দ্রে বা হলে পুলিশ অবস্থান করবে না, তারা নির্ধারিত বিভিন্ন স্থানে অবস্থান করবে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুনরায় আবেদন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকসু নির্বাচনে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ সদস্যদের একটি অংশ সিভিল পোশাকে দায়িত্ব পালন করবে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
