# ঘণ্টা বাজিয়ে ডাকসুর ভোট গ্রহণ সমাপ্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ghnta-bajiye-daksur-vot-grhn-smapt](https://dailyfulki.com/article/ghnta-bajiye-daksur-vot-grhn-smapt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2031.md](https://dailyfulki.com/news/2031.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা বাজলে ছুটির ঘণ্টা বাজিয়ে ভোট গ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে এই ভোট কার্যক্রম চলছে। সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভোটার শিক্ষার্থীরা। এর আগে প্রত্যেক কেন্দ্রে রিটার্নিং অফিসাররা মিডিয়ার সামনে ব্যালট বক্সগুলো সিলগালা করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
