# ডাকসুতে ব্রেইল ভোট  উচ্ছ্বসিত ফারুক চান জাতীয় নির্বাচনেও হোক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daksute-breil-vot-ucchwsit-faruk-can-jateey-nirwacneoo-hok](https://dailyfulki.com/article/daksute-breil-vot-ucchwsit-faruk-can-jateey-nirwacneoo-hok)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2007.md](https://dailyfulki.com/news/2007.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দেন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তাঁর চমৎকার এক অভিজ্ঞতা হয়েছে। জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতি চালু করা হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ফারুক হাওলাদার দুই চোখে দেখতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, আজ তিনি অনেক খুশি। কারণ, যে পদ্ধতিতে প্রথম শ্রেণি থেকে তিনি এ পর্যন্ত পড়ালেখা করেছেন, সেই ব্রেইল পদ্ধতিতেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। এ জন্য ডাকসু কর্তৃপক্ষ এবং এটা নিয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ সকাল আটটা থেকে আটটি ভোটকেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
