# ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/islamee-chatr-andolner-ejentder-kendre-prbese-badha-dewar-ovizog](https://dailyfulki.com/article/islamee-chatr-andolner-ejentder-kendre-prbese-badha-dewar-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1997.md](https://dailyfulki.com/news/1997.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিনিধি : কার্ড থাকার পরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা ও বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন মনোনিত জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান এই অভিযোগ করেছেন।

তিনি বলেন নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় তালিকা প্রদানের মাধ্যমে নির্বাচনী এজেন্ট নিশ্চিত ও তাদের ছবিযুক্ত এজেন্ট কার্ড কমিশন থেকে প্রাপ্তি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কিছু সংগঠন ব্যতীত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন ডাকসু নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

খায়রুল আহসান মারজান আরও বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল আটটার আগে ছাত্রদলের প্যানেল থেকে পাঁচজন এজেন্ট ঢোকার সুযোগ করে দিলেও ইশার প্যানেল থেকে বৈধ কার্ডধারী একজন এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না। বরং কার্ড থাকা সত্ত্বেও বের করে দিচ্ছে। মারজান বারবার জানতে চাইলেও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোন সদুত্তর দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

কোন পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে হুশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা আগেই আশঙ্কা করেছিলাম নির্বাচন কমিশনে থাকা সাদা দলের ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করার সংখ্যা রয়েছে। আজ নির্বাচনের দিন এই ঘটনারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করলে আমরা কোনভাবেই তা সহ্য করব না। যদি আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া না হয় এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে এর জবাব দিবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
