# রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ritarning-krmkrtar-onumti-niyei-dhukechi-vipi-prarthee-abidul](https://dailyfulki.com/article/ritarning-krmkrtar-onumti-niyei-dhukechi-vipi-prarthee-abidul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1986.md](https://dailyfulki.com/news/1986.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

এর আগে তার বিরুদ্ধে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ওঠে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাঁকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
