# রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-08
- **বিভাগ (Category)**: সাহিত্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajnoitik-dlgulor-sngoe-abar-bsbe-oikmtz-kmisn](https://dailyfulki.com/article/rajnoitik-dlgulor-sngoe-abar-bsbe-oikmtz-kmisn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1977.md](https://dailyfulki.com/news/1977.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার পর এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি হয় রোববার। পরের দিন জাতীয় সংসদ ভবনের এলডি হলে হয় পর্যালোচনা বৈঠক। এ পর্যালোচনা বৈঠক থেকেই দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নেয় কমিশন।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করে ঐকমত্য কমিশন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
