# বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/boithke-bsche-banglades-iiu-gurutw-pabe-ovibasn-oo-banijz](https://dailyfulki.com/article/boithke-bsche-banglades-iiu-gurutw-pabe-ovibasn-oo-banijz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1971.md](https://dailyfulki.com/news/1971.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) ঢাকায় বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে অনিয়মিত অভিবাসন এবং বাণিজ্য ইস্যু গুরুত্ব পাবে।
ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, মঙ্গলবারের বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাণিজ্য ইস্যুতে জোর দেওয়ার কথা রয়েছে। অন‌্যদি‌কে, ইইউ অনিয়মিত অভিবাসন ইস্যুতে গুরুত্ব দি‌তে পা‌রে।

নির্ভর‌যোগ‌্য এক‌টি সূ‌ত্রের বরা‌তে জানা গে‌ছে, অভিবাসন ও বাণিজ্য ইস্যুতে নিয়মিত সংলাপে অংশ নিতে ইইউ কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছেন।

সরকারের একজন কর্মকর্তা জানান, ইইউভুক্ত দেশগুলোতে অনিয়মিত অভিবাসন একটি বড় উদ্বেগের বিষয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উভয়পক্ষ আলোচনা করবে। সংলাপে ইইউ প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে অভিবাসন নিয়ে গঠনমূলক আলোচনা করা। যার লক্ষ্য হলো— উভয়পক্ষের জন্য উপকারী একটি কাঠামো তৈরি করা, যা অনিয়মিত অভিবাসন রোধ করতে এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে সাহায্য করবে।

তিনি আরও জানান, ইইউ তাদের বাহ্যিক সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করতে চায় এবং অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে। অভিবাসনের পাশাপাশি বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রযেছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
