# খালেদা জিয়ার নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, সিআইডির মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khaleda-jiyar-nam-vangiye-koti-koti-takar-prtarna-siaidir-mamla](https://dailyfulki.com/article/khaleda-jiyar-nam-vangiye-koti-koti-takar-prtarna-siaidir-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1960.md](https://dailyfulki.com/news/1960.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার বলে পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেছ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতাল্লেছ হোসেনের নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতাল্লেছ হোসেনের এম এল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থাকলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি। কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা-বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি।

পরে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে বিএনপি–সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিজের ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন তিনি। মোতাল্লেছ হোসেনের বিভিন্ন হিসাবে থাকা পাঁচ কোটি টাকার বেশি অর্থ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। এ ঘটনায় রোববার বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারায় রাজধানীর পল্লবী থানায় মামলা (নম্বর-১৯) করা হয়েছে। মামলায় মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
