# অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-11
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/orthneetibid-abul-barkat-karagare](https://dailyfulki.com/article/orthneetibid-abul-barkat-karagare)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/195.md](https://dailyfulki.com/news/195.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদেশ না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ ফেব্রুয়ারি ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
